1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

সিরাজগঞ্জ সায়দাবাদে ২৬ কেজি গাঁজা সহ আটক ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৭ Time View

দৃশ্যপট ডেস্ক:

প্রাইভেটকারে পাচারের সময় সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকা থেকে ২৬ কেজি গাঁজাসহ নাছির উদ্দিন (৩৮) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২। এসময় গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। 

  শুক্রবার (২০ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকায় ঢাকাগামী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। 

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করেন।

আটক নাছির উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়নপুর মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি বর্তমানে ঢাকার যাত্রাবাড়ির ১২/ডি, উত্তর সায়দাবাদ এলাকায় বসবাস করেন। 

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, প্রাইভেটকারে বিপুল পরিমাণ গাঁজা পাচার হচ্ছে, এমন খবর পেয়ে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল-চত্ত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক কারবারী দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে প্রাইভেটকার যোগে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা ও উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com