1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১০৮ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সাত কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (০২ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন এর দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ নাজমুল হক, বিপিএম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে সদানন্দপুর গ্রামের মিয়াবাড়ী মার্কেটের সামনে পাকা রাস্তার পাশে অবস্থানরত দুইজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। আটককৃতরা হলেন— মো.জামিনুর রহমান (৪৮), ও মো. মজিবর রহমান (৫৮)। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com