1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬ Time View

 

 

রাজীব কুমার মালো,নলছিটি( ঝালকাঠি) প্রতিনিধি

 

 

ঝালকাঠির নলছিটিতে পানিতে ডুবে সানজিদা আক্তার( ২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার( ১৮ জুন) দুপুরে উপজেলার রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুল আলম।

 

তার পিতার নাম সোহেল হাওলাদার। তিনি রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া এলাকার বাসিন্দা।

 

পরিবার সূত্র জানা গেছে, সানজিদা আক্তারের মা কবিতা বেগম তাকে সাথে নিয়ে বসতবাড়ির নিকটবর্তী একটি ডোবার পাশে লাকড়ি সংগ্রহে গিয়েছিল। এক পর্যায়ে অসতর্কতাবশত সানজিদা আক্তার ডোবার পানিতে তলিয়ে যায়। পরে খোজাখুজির পর ডোবা থেকে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুল আলম বলেন, এ ব্যাপারে নলছিটি থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং শিশুর লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com