1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৩ Time View

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ৪৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। ১টি ট্রাক জব্দ করা হয়েছে। 

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন,সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানী লেঃ কমান্ডার বিএন,এম আবুল হাশেম সবুজ।

এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩.৪৫ ঘটিকার সময় সলঙ্গা থানার রানীনগর সাকিনস্থ মের্সাস বোয়ালিয়া ফিলিং স্টেশন এর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে  গাঁজাসহ তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ বারইপাড়া গ্রামের মৃত কালু শেখ এর ছেলে আতিকুল ইসলাম (৪২)। কেতকিবাড়ী গ্রামের মোঃ মায়ানুর রহমানের ছেলে লিটন মিয়া (২০) এবং কেতকিবাড়ী গ্রামের মোঃ ইসমাইল হোসেন এর ছেলে জামিল ইসলাম (১৯)।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানী লেঃ কমান্ডার বিএন,এম আবুল হাশেম সবুজ এর সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় শুক্রবার ২৭ সেপ্টেম্বর বিকাল ৩.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রানীনগর সাকিনস্থ মের্সাস বোয়ালিয়া ফিলিং স্টেশন এর সামনে সিরাজগঞ্জ হতে পাবনাগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ২ টি মোবাইল ফোন ও নগদ ২৭,০০০/- টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাক যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

আটককৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com