1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে কমিউনিটি পুলিশিং উঠান বৈঠক, মাদক-সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতার আহ্বান সিরাজগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানের দেড় লাখ টাকা জরিমানা রায়গঞ্জে ক্ষতিকর রং মিশিয়ে চিপস উৎপাদনের অভিযোগে জরিমানা  তাড়াশ বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে আলোচিত মহাসড়কে ডাকাতির ঘটনায় র‍্যাবের হাতে গ্রেপ্তার ২

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৯৫ Time View

দৃশ্যপট ডেস্ক:

সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ি থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।  আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছে র‍্যাব-১২।

 মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে র‍্যাব-১২-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার বিকেলে পৃথক দুটি অভিযানে সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকা থেকে র‍্যাব-১২-এর সদর কোম্পানির একটি দল তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন সদর থানার নতুন সয়দাবাদ এলাকার রহম আলী শেখের ছেলে মো. বাবু (৩৪) ও মো. সহিদের ছেলে সাহা (২৯)। র‍্যাবের দাবি, বাবুর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতাসহ ১৫টি মামলা এবং সাহার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

র‍্যাব-১২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-১২ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর রাতে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে ১৪-১৫ জনের একটি ডাকাত দল একটি প্রাইভেট কার থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা গাড়ি ভাঙচুর, যাত্রীদের মারধর করে এবং মূল্যবান মালামাল লুটে নেয়। ঘটনায় অন্তত চার থেকে পাঁচজন আহত হন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com