1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সাবেক এমপির গাড়িতে হামলার মামলায়: সাবেক চেয়ারম্যান গ্রেফতার সংবাদ প্রকাশের পর রায়গঞ্জে সংস্কার হলো ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো কিডনি রোগে  আক্রান্ত মহাদেব শীলের পাশে দাঁড়ালেন প্যানেল চেয়ারম্যান হাবিবুর না ফেরার দেশে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট হারুন অর রশিদ চিরকুট লিখে এবার খড়ের গাদায় আগুন দিচ্ছে দুর্বৃত্তরা এসএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী, পরখ করলেন নিশানার দক্ষতা সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে মুখে মাস্ক ও হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ  মান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে

সিংড়ায় সাড়ে ৩৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩৪৭ Time View

কাবিল উদ্দিন কাফি,সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়া থেকে সাড়ে ৩৭ কেজি গাঁজা ও নগদ ৫২ হাজার ১৭০ টাকাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার নিংগইন এলাকা থেকে গাঁজা ও নগদ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর থানার শ্রীফলতলা গ্রামের সুরমান আলীর ছেলে ফারুক মিয়া (৩০), একই গ্রামের সুজন মিয়ার ছেলে আকাশ আলী (২২) ও লালমনিরহাট সদর থানার ফুলগাছ গ্রামের মৃত হাসেম আলীর ছেলে রানা মিয়া (২৫)।

র‌্যাব নাটোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে র‌্যাব এর একটি টিম। এসময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে থামিয়ে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে কাভার্ড ভ্যানের ভিতর থেকে সাড়ে ৩৭ কেজি গাঁজা, নগদ ৫২ হাজার ১৭০ টাকা ও উদ্ধারসহ মাদক ব্যাবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার এবং মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সিংড়া থানায় সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com