1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার

শেখ হাসিনার পতনের এক বছর উপলক্ষে চৌহালীতে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩২৬ Time View

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালীতে শেখ হাসিনার সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির করেছে উপজেলা বিএনপি। ৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি কুরকি বেবীস্ট্যান্ড, জোতপাড়া বাজার, লেদুর মোড় ও থানার মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টাইগার, ইসমাইল হোসেন জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বিএসসি, উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের মোল্লা, ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির হোসেন মোল্লা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পনেরো বছরের শাসনামলে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, গুম, খুন ও নিপীড়ন চালিয়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে।
সভায় নেতারা আরও বলেন দেশের সকল ক্রান্তিকালে বিএনপি জনগণের পাশে ছিলো।  আগামী দিনেও গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার রক্ষায় বিএনপির আন্দোলন চালিয়ে যাবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com