1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ১৭ শিক্ষার্থীর বিপরীতে ১৫ শিক্ষক, পাস করলেন মাত্র একজন টানা দুই বছর পাস করেননি নেত্রকোনার আবুল হোসেন কলেজের কোনো শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার পঞ্চগড়ে বিরল ‘অ্যালবিনো’ জলঢোঁড়া সাপ উদ্ধার নাসিরনগরে দেশীয় মাছের শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছে জেলেরা শুধু খাবারের জন্যই ডেটে যান ৩০ শতাংশ মার্কিনি! ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি ভারতকে হারিয়ে পাক প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস, ‘এক সপ্তাহের ছুটি’ চেয়ে নেটিজেনদের ট্রল

শুধু খাবারের জন্যই ডেটে যান ৩০ শতাংশ মার্কিনি!

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

 

অনলাইন ডেস্ক 

 

 

 

ডেটে যাওয়ার অন্যতম আকর্ষণ হতে পারে একসঙ্গে খাওয়া-দাওয়া। তবে অনেকের কাছে সেই খাবারই হয়ে উঠছে ডেটে যাওয়ার মূল কারণ। বিনা খরচে খাবার বা পানীয় পাওয়ার আশায় ডেটে যাওয়ার এই প্রবণতাকেই বলা হচ্ছে ‘ফুডি কল’। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি মূলত ফ্রি খাবার বা পানীয় পাওয়ার আশায় ডেটের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

 

 

 

ডেটিংঅ্যাডভাইস পরিচালিত ১ হাজার ১৬ জন মার্কিন প্রাপ্তবয়স্কের ওপর করা জরিপে ৩০ শতাংশ জানিয়েছেন, তারা মূলত বিনা মূল্যের খাবার বা পানীয়ের জন্য ডেটের প্রস্তাব গ্রহণ করেন।

 

 

 

সাম্প্রতিক জরিপে নারীদের মধ্যে এমন আচরণের হার পুরুষদের তুলনায় কিছুটা বেশি। নারীদের ৩২ শতাংশ এবং পুরুষদের ২৬ শতাংশ জানিয়েছেন, তারা মূলত খাবার বা পানীয়ের জন্য ডেট গ্রহণ করেছেন। তবে গবেষকরা বলছেন, ডেট গ্রহণের সময় ওই ব্যক্তির প্রতি তাদের কোনো রোমান্টিক আগ্রহ ছিল কি না, জরিপের ফলাফল থেকে তা নিশ্চিতভাবে বলা যায় না।

 

 

জরিপে জেন জি ও তরুণ মিলেনিয়ালদের মধ্যে ‘ফুডি কর’-এর হার সবচেয়ে বেশি। এই দুই প্রজন্মের ৩২ শতাংশ জানিয়েছেন, তারা মূলত খাবার বা পানীয়ের জন্য ডেটের প্রস্তাব গ্রহণ করেছেন।

 

 

ডেটিংয়ের সঙ্গে খাবারের সম্পর্ক নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে বাইরে খাওয়া ও ডেটে যাওয়ার খরচ বেড়ে যাওয়ায় ‘ফুডি কল’ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জরিপে অংশ নেওয়া অর্ধেক মানুষ জানিয়েছেন, ব্যয় বেড়ে যাওয়ার কারণে তারা আগের তুলনায় কম ডেটে যাচ্ছেন অথবা কম খরচের খাবার বেছে নিচ্ছেন।

 

 

রেস্তোরাঁয় খাবারের দামও বাড়ছে। আর এই বাড়তি ব্যয় তরুণদের জন্য বিশেষভাবে চাপ তৈরি করছে। বিএমওর জরিপে জেন জির ৫০ শতাংশ এবং মিলেনিয়ালদের ৪০ শতাংশ জানিয়েছেন, ডেটিংয়ের খরচ তাদের আর্থিক লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

 

 

রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে বিখ্যাত ডেটিং কোচ ভ্যাল বাস্তিয়েনের একটি গভীর পর্যবেক্ষণ রয়েছে। তিনি মনে করেন, ডেটিংয়ের সময় কোনো সুস্বাদু খাবার বা চমৎকার অভিজ্ঞতা সত্যিই রোমান্টিক অনুভূতির পরিপূরক হচ্ছে নাকি সেটাই সেই আগ্রহের জায়গাটি পুরোপুরি দখল করে নিচ্ছে, তা বুঝতে হবে। আসল জটিলতা তৈরি হয় তখনই, যখন সঙ্গীর প্রতি প্রকৃত আকর্ষণের জায়গাটিতে স্বার্থপর আকাঙ্ক্ষা এসে ভর করে।

 

 

সূত্র: ফুড অ্যান্ড ওয়াইন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com