1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ১৭ শিক্ষার্থীর বিপরীতে ১৫ শিক্ষক, পাস করলেন মাত্র একজন টানা দুই বছর পাস করেননি নেত্রকোনার আবুল হোসেন কলেজের কোনো শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার পঞ্চগড়ে বিরল ‘অ্যালবিনো’ জলঢোঁড়া সাপ উদ্ধার নাসিরনগরে দেশীয় মাছের শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছে জেলেরা শুধু খাবারের জন্যই ডেটে যান ৩০ শতাংশ মার্কিনি! ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি ভারতকে হারিয়ে পাক প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস, ‘এক সপ্তাহের ছুটি’ চেয়ে নেটিজেনদের ট্রল

ভারতকে হারিয়ে পাক প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস, ‘এক সপ্তাহের ছুটি’ চেয়ে নেটিজেনদের ট্রল

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

 

 

স্পোর্টস ডেস্ক

 

 

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতে পারছিল না পাকিস্তান। ২০২২ সালের ৪ সেপ্টেম্বরের পর থেকে কেটে গেছে চার বছরেরও বেশি সময়, কিন্তু ভারতের বিপক্ষে জয়ের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে এবারের হংকং সিক্সেস টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪ উইকেটে উড়িয়ে দিয়ে ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসে পাকিস্তান।

 

 

 

ঘটনা গত শুক্রবারের। গ্রুপ ‘সি’-এর ম্যাচে পাকিস্তানকে ৮৯ রানের লক্ষ্য দিলেও ক্রুনাল পান্ডিয়ার এক ওভারে ৩১ রান খরচ হওয়ায় ৪ উইকেটের সহজ জয় তুলে নেয় পাকিস্তান।

 

 

 

এটি কোনও আন্তর্জাতিক মানের বা প্রতিযোগিতামূলক নয়, বরং বিনোদনের জন্যই সিক্স-এ-সাইড ম্যাচ। যদিওবা সিক্স-এ-সাইড ফরম্যাটের সবচেয়ে বড় বৈশ্বিক আসর হিসেবে খ্যাত এই আসর। এমন টুর্নামেন্টে ভারতকে হারিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। তা নিয়ে ট্রলের শিকার হন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

 

 

কী লিখেছিলেন শেহবাজ শরিফ?

 

 

 

নিজের এক্স হ্যান্ডলে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘হংকং সিক্সেস ২০২৬-এর প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে চার উইকেটে দুর্দান্ত জয়ের জন্য আমাদের ছেলেদের অভিনন্দন। দারুণ একটি ক্রিকেট ম্যাচ ছিল এটি। প্লেয়ারদের প্রস্তুতি ও পাশে থাকার জন্য পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং তার দলকেও ধন্যবাদ জানাই।’

 

 

 

 

শরিফের এই পোস্ট নিয়েই শুরু হয় আলোচনা-সমালোচনা। ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব নিয়ে কোনও প্রশ্ন না থাকলেও, হংকং সিক্সেস কোনও বিশ্বমানের বা মহাদেশীয় প্রতিযোগিতা নয়। এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো স্বীকৃত ও বড় টুর্নামেন্টের সঙ্গে এর তুলনা চলে না। বরং এক একটি দলে ছয় জন ক্রিকেটার নিয়ে সাজানো এই ফরম্যাটকে অনেকেই বিনোদনমূলক ক্রিকেটের অংশ হিসেবেই দেখেন। তাই এমন একটি ম্যাচে জয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন জানানো নিয়ে চলছে ট্রল।

 

 

কটাক্ষের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী

 

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক লড়াইয়ের প্রসঙ্গ টেনে শরিফকে কটাক্ষ করেছেন অনেকেই। বিশেষ করে এশিয়া কাপে ভারতের দাপটের কথা তুলে ধরেছেন নেটিজেনদের একাংশ। বিশ্বকাপেও ২০২১ সাল ছাড়া বাকি ম্যাচগুলোতে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল ভারত।

 

 

সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, ‘এত আগ্রহটাই হাসির। গুগলে সার্চ করে দেখতে হলো হংকং সিক্স আসলে কী। বুঝলাম গলি ক্রিকেটের মানের টুর্নামেন্ট। সেখানে জয়ের জন্য শুভেচ্ছা। এক সপ্তাহের ছুটি দেওয়া হোক পাকিস্তানে।’

 

 

এদিকে, আজ হয়ে গেল এই আসরের ফাইনাল। যেখানে শিরোপা জিতে চমক দেখিয়েছে আফগানিস্তান। তাও আবার ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে। যে টুর্নামেন্টে বাংলাদেশ হয়েছে ১২তম। ১২ দলের এই টুর্নামেন্টে ভারত হয়েছে ১১তম। এছাড়া ১০ম হয়েছে ইংল্যান্ড, ৯ম দক্ষিণ আফ্রিকা। ৮ম স্থান দখল করেছে শ্রীলঙ্কা। স্বাগতিক হংকং চমক দেখিয়ে অর্জন করেছে ৭ম স্থান। পাকিস্তান ৫ম ও ওমান ষষ্ঠ হয়েছে। ৪র্থ হয়েছে সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড তৃতীয়। অস্ট্রেলিয়া ২য় আর আফগানিস্তান ১ম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com