1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্কুলছাত্রীদের শনাক্ত করেছে পুলিশ বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে গুলির পর আহত অবস্থায় বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ বিএসএফ স্বামী নেই,তিন সন্তানের মুখে হাসি ফোটাতে নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ রংপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কবি-লেখক মিলনমেলা আলট্রাসনোগ্রামে দেখা গেল যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী বহুরূপী দল আছে একটা, আর মাটির নিচে চলে গেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩

শাহজাদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত,  আহত ২

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২০ Time View

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় আব্দুল্লাহ ও মঞ্জুরুল নামের আরো ২ শ্রমিক আহত হয়েছে।

জানা যায়, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর  বিকাল ৫ টায় শাহজাদপুর পৌরশহরের ডাক বাংলো নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ময়মনসিংহের ফুলপুর উপজেলার   মো: বক্কুরের ছেলে, এছাড়া আহত আব্দুল্লাহ এক‌ই উপজেলার মোকারুলের ছেলে ও মঞ্জুরুল আব্দুল আজিজের ছেলে।

আহত আব্দুল্লাহ সহ কয়েকজন নির্মাণ শ্রমিক বলেন,   মণিরামপুর বাজারের ব্যবসায়ী আল বারাকাহ পেপার্স এর মালিক মোঃ লুৎফর রহমানের নির্মাণাধীন বাড়িতে পাইলিংয়ের কাজ শেষে লোহার খাঁচা লাগানোর সময় বিদ্যুতের তার স্পর্শ  হয়ে শ্রমিক মোহাম্মদ মুহুর্তেই মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আব্দুল্লাহ ও মনিরুল নামের আরো দুই শ্রমিক বিদ্যৎ স্পৃষ্ঠ হয়ে আহত হয়।

পরে স্থানীয়রা ও অন্য শ্রমিকরা পাশেই অবস্থিত নুরজাহান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এসময় বক্তব্য জানার জানতে বাড়ির মালিক লুৎফর রহমানের খোঁজ করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে অ্যাম্বুলেন্স যোগে দ্রুত নিহতের লাশ বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com