1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা ঘোড়াঘাটে ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিকদের নতুন সংগঠনের যাত্রা শুরু যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ 

রেলওয়ে সেতু পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তির মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৩২৪ Time View

 

ফজলে রাব্বী,নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশনের কাছে ব্রীজ পার হওয়ার সময় ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয়রা নিহত ব্যাক্তির নাম পরিচয় শনাক্ত করতে পারেনি।

নলডাঙ্গা থানা পুলিশ ও সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার বারনই নদীর রেলওয়ে সেতু পার হচ্ছিলেন ৫৫ বছর বয়সী অজ্ঞাত ব্যাক্তি। এসময় ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে ব্রীজের নিচে পড়ে সমিলের স্তুপ করে রাখা কাঠের গুলের উপর পড়ে ঘটনাস্থলে মারা যায় অজ্ঞাত ব্যাক্তি।

স্থানীয়রা নিহত ব্যাক্তির নাম পরিচয় শনাক্ত করতে পানেনি। নিহত ব্যাক্তির পড়নে ছিন নীল রংয়ের লঙ্গি,সাদা চেক শার্ট ও মুখে সাদা দাড়ি। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোরুজ্জামান বলেন,এ ঘটনায় সাস্তাহার রেলওয়ে থানা পুলিশে খবর দেওয়া হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com