1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৭ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র, রশি, ব্যাটারিচালিত ভ্যানসহ ডাকাতির কাজে ব্যবহারের উপযোগী বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে উপজেলার নওদা বন্ডবিল কবরস্থানের পাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, জেলায় মাদক, চোরাচালান ও ডাকাতি প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শোভন কুমার কুন্ডুর নেতৃত্বে একটি দল রাতে টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নওদা বন্ডবিল কবরস্থানসংলগ্ন এলাকায় অভিযান চালায়।

 

পুলিশের দাবি, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা মহাসড়কের পাশে কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে সুজন আলী ওরফে সুজন শেখ (৩৫), কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের মৃত জামাত আলীর ছেলে শরিফুল ইসলাম (৪৫) এবং কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর বোয়ালদহ গ্রামের মৃত আফিল উদ্দিন সর্দারের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনা (৫২)।

 

তাঁদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, একটি লোহার হাসুয়া, নাইলনের রশি, একটি সিমেন্টের বস্তা এবং প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করা হয়েছে। পুলিশ আলামতগুলো জব্দ করে মামলার প্রমাণ হিসেবে সংরক্ষণ করেছে।

 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এছাড়া আরও চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

 

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী বলেন, ‘গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে এর আগেও ডাকাতি ও ডাকাতির চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে প্রেরণা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com