1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩ পরিত্যক্ত কূপে মৃত্যুফাঁদ: ছাগল বাঁচাতে গিয়ে নিভে গেল চারটি প্রাণ তারাগঞ্জে পাট ক্ষেত দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার

মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৮ Time View

 

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি

 

 

নওগাঁর মান্দা উপজেলার সাবেক বিএনপি নেতা মনোজিৎ কুমার সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তাকে সংগঠনের রাজশাহী বিভাগের সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার এবং সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু-এর জরুরি সিদ্ধান্তে তাকে এ পদে মনোনীত করা হয়। সংগঠনের উপদপ্তর সম্পাদক বাবলু কুমার নাথ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিয়োগের পর তাকে রাজশাহী বিভাগের আওতাধীন সকল জেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং দ্রুত জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় সেলে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর মনোজিৎ কুমার সরকার এক প্রতিক্রিয়ায় বলেন, “জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, ‘জন্মাষ্টমীর ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সংগঠনের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। রাজশাহী বিভাগের সাংগঠনিক দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রতিটি জেলায় শক্তিশালী ও কার্যকর কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে। ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।’

সংগঠনের সার্বিক উন্নয়ন ও সফলতা কামনা করে তিনি সকলের সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com