1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ Time View

 

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ডিসেম্বর)সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে ধানগড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো:রইচ উদ্দিনের সভাপতিত্তে ও জগনাথপুর শাহ্জালাল মাদ্রাসার সুপার মো:আব্দুছ সালামের সঞ্চালনায় অনুুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আব্দুল খালেক পাটোয়ারী।

বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন,রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আমির হোসেন,সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:জাকির হোসেন,মুরাদপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ও রায়গঞ্জ উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতির প্রধান উপদেষ্টা মো:জিল্লুর রহমান সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক কর্মচারী বৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষকদের দাবি-দাওয়া, পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়নে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়।

সম্মেলনে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও কর্মচারী ও অবসর প্রাপ্ত শিক্ষকগন অংশ নেন। সুসংগঠিত আয়োজন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে সাধারণ সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com