1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জ্ঞান হারালেন স্ট্রাইকার তাড়াশে লটারির মাধ্যমে ১০ জন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নির্বাচন শাহরুখের জন্মদিনে কারিনার রহস্যময় পোস্ট শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার নওগাঁর সাপাহারে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার   উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না নওগাঁর মান্দায় হাসপাতালের মোড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার চট্টগ্রামে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ইতিহাসের কালিমালিপ্ত দিন

রায়গঞ্জে বিশ্বসাহিত্য কেন্দ্রের কলেজ কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৮ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত কলেজ কর্মসূচির পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার( ১১ ডিসেম্বর ) বেলা ১১টায় রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজ গভর্নিং বডির সভাপতি এস এম কামরুল হাসান মুরাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ রানা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. ফরিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজ কর্মসূচির সংগঠক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজেদুল আলম, কলেজ গভর্নিং বডির সদস্য মো. হোসেন আলী, মো. শের আলী, মো. নুরুজ্জামান সরকার রোমবাদশা, এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী হৃদিতা জাহান, প্রীতি দত্ত, লামিয়া খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে গজল ও সংগীত পরিবেশন করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জোসনা খাতুন ও উম্মে হাবিবা সোনালী।

শেষ পর্যায়ে বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণকারী সেরা পাঠকদের মাঝে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com