1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত জামায়াত এমপির এপিএসের নামে মিথ্যা ভিডিও প্রচার করায় ৬ ব্যক্তির নামে থানায় অভিযোগ  যাত্রীবেশে উঠে চালককে স্প্রে করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ ফিলিং স্টেশনে লোহার অ্যাঙ্গেল দিয়ে হামলার অভিযোগ, আহত ২ কার্যক্রম সাময়িক স্থগিত করেছে পুলিশ তাড়াশে গবাদিপশু রক্ষায় রাত জেগে গ্রামবাসীর পাহারা এসি’র ঠান্ডায় কি সত্যিই কিডনিতে পাথর হয়? নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রায়গঞ্জে বিনামূল্যে বন্ধন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৪১৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বন্ধন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদুল ফিতরের ঈদ উপলক্ষে হতদরিদ্র অসহায় ৭০ টি পরিবারের মাঝে বিনামূল্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় নিমগাছী বন্ধন সমাজ কল্যাণ সংস্থার অফিস চত্বরে আল-নাজদা ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার – ৭০ টি হতদরিদ্র গরিব অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর ভিতরে ছিলো- মুরগির মাংস, সয়াবিন তৈল, পোলার চাউল, সাবান,প্যাকেটজাত দুধ,লাচ্ছা,চিনি,পেঁয়াজ, আলু, ডাল সহ প্রায় একটি পরিবারের ২ দিনের খাবার।

এসময় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মোঃ সোহেল রানা, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অমিত হাসান মারুফ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লেখক ও উপভাষক ড: খ,ম,রেজাউল করিম,আহমেদ রকিব,নিমগাছী ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আমিনুল ইসলাম বারী তালুকদার, ইঞ্জিনিয়ার নকুল কুমার মাহাতো,নিমগাছি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কে এম ইউনুস রবিন, আল- আরাফা হজ গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ্ব নূরুল ইসলাম উজ্জ্বল, এ এম শফিকুল ইসলাম,আব্দুল আলীম খান সহ অত্র সংগঠনের স্বেচ্ছাসেবী হিসাবে উপস্থিত ছিলেন,মনিরুল ইসলাম,সবুজ মেহেদী, জুয়েল, মোতালেব, আরিফ, শামীম, ফয়সাল, সাগর, কিয়াম, আশিক প্রুমখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ এখনো ক্ষুধা দারিদ্র নিয়ে বসবাস করছে, প্রায় অনেক লোক না খেয়েও থাকেন। এই বন্ধন সমাজ কল্যাণ সংস্থার মতো অনেক সংস্থা আছে যারা সাধারণ নির্যাতিত, নিপীড়িত, হতদরিদ্র গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দিনের পর দিন তাদেরকে খাবার যুগিয়ে যাচ্ছেন। আসুন আমরা সমাজের যারা বিত্তবানশালী লোক আছি তারা এরকম সংস্থার পাশে দাঁড়িয়ে কিছু আর্থিক সহায়তার মাধ্যমে অসহায় হতদরিদ্র এতিমদের মুখে খাবার তুলে দিয়ে বলি ”ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com