1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠানের নামকরণ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ভুইয়াগাঁতী ইউনিয়ন:মানুষের প্রাণের দাবি,বললেন এমপি ভিপি আয়নুল হক  খড়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে মোটরসাইকেল, নিহত ২ বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্বকাপ ২০২৬ গ্রুপ ‘জে’ তে থাকা দলগুলোর চূড়ান্ত স্কোয়াড কামারখন্দে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় নোংরা পরিবেশে ফ্যাক্টরিতে পণ্য তৈরি ৬০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে বিশ্বকাপের উন্মাদনায় জার্সি বাজারে জোয়ার, বিক্রির শীর্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল সরকারি নির্দেশনা অমান্য: ভূঞাপুরে ৭ দোকান মালিককে জরিমানা

রায়গঞ্জে তীব্র শীতে ফুটপাতে বেড়েছে গরম কাপড় কেনাকাটার ধুম

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ২১৪ Time View
রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে গত কয়েকদিনের তীব্র শীতে বেড়েছে ফুটপাতে গরম কাপড় কেনাকাটার ধুম। পৌষ মাসের শুরু থেকেই বেড়েছে শীতের তীব্রতা। তীব্র শীতের সাথে বেড়েছে ঘন কুয়াশা ও হিমেল হাওয়া। এই শীতের তীব্রতায় উপজেলার বিভিন্ন হাট বাজারের ফুটপাতের দোকান গুলোতে বেড়েছে গরম কাপড়ের কেনাকাট।‌ নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে প্রায় সকল পেশার মানুষ ফুটপাতের দোকানগুলো থেকে শীত নিবারণের জন্য গরম কাপড় কেনাকাটা করছেন। উপজেলার নিমগাছি, চান্দাইকোনা, ধানগড়া ও পাঙ্গাসী এলাকার ফুটপাতের দোকানগুলো ঘুরে দেখা গেছে গরম কাপড়ের জমজমাট কেনাকাটা। উপজেলার পাঙ্গাসী বাজার সিএনজি স্টেশন এলাকার কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হলে তারা জানান, প্রতি শনিবার ও মঙ্গলবার হাটবারে জমজমাট কেনাবেচা করার সুযোগ হয়ে থাকে তাদের। তবে অন্যান্য দিনে তেমন বেচাকেনা হয় না। এদিকে উপজেলার গোতগাতি গ্রামের লুৎফর রহমান নামের এক ব্যক্তির সাথে কথা হলে তিনি জানান, আমাদের মত গরিবদের বেশি দামের শীতের পোশাক কেনার মত সামর্থ্য নেই। তাই ফুটপাতের দোকান গুলোই আমাদের একমাত্র ভরসা।
এদিকে শীতের তীব্রতা আপাতত কমছে না বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com