1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

তাড়াশে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরির মালামাল উদ্ধার, পুলিশের দ্রুত অভিযানে স্বস্তি

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১১ Time View

 

তাড়াশ (সিরাজগঞ্জ )প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের সরদারপাড়া এলাকায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম আমিনুর রহমান টুটুলের বাড়িতে ঘটে যাওয়া দুর্ধর্ষ চুরির মালামাল উদ্ধার করেছে পুলিশ। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানের দূরদর্শী নেতৃত্ব ও একটি চৌকস টিমের বিশেষ অভিযানে অত্যন্ত দ্রুততার সাথে এই লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়।

 

উল্লেখ্য, গত ২৯ মে রাতে বিএনপি নেতা এ টি এম আমিনুর রহমান টুটুলের বাসভবনের তালা ভেঙে মূল্যবান মালামাল লুটে নেয় একটি সংঘবদ্ধ চোরচক্র। ঘটনার পর পরই মালামাল উদ্ধার ও অপরাধীদের শনাক্ত করতে ওসি মো. হাবিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ চৌকস টিম গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে চুরির মাল উদ্ধার করতে সক্ষম হয়।

 

বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম আমিনুর রহমান টুটুল বলেন,আমার বাড়িতে চুরির ঘটনার পর আমি বেশ ভেঙে পড়েছিলাম। কিন্তু তাড়াশ থানা পুলিশের আন্তরিকতা এবং তৎপরতা সত্যিই প্রশংসনীয়। ঘটনার পর পরই ওসি মো. হাবিবুর রহমান সাহেব নিজেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেন এবং দ্রুততম সময়ের মধ্যে আমার চুরি যাওয়া মালামাল উদ্ধার করে দিয়েছেন। পুলিশের এই দ্রুত ও দায়িত্বশীল ভূমিকার জন্য আমি তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান এবং তাঁর চৌকস টিমের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। গত ২৯ মে রাতে বিএনপি নেতা এ টি এম আমিনুর রহমান টুটুল সাহেবের বাড়িতে চুরির ঘটনাটি জানার পর থেকেই আমরা অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপর হই। আমরা একটি বিশেষ চৌকস টিম গঠন করে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সফল অভিযান পরিচালনা করি এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হই। অপরাধ করে কেউ পার পাবে না। তাড়াশ উপজেলাকে অপরাধমুক্ত ও শান্ত রাখতে আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

এদিকে চুরির ঘটনার মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে মালামাল উদ্ধার ও পুলিশের এমন দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। পুলিশের এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন তাড়াশ পৌর শহরের সর্বস্তরের মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com