1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
খড়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে মোটরসাইকেল, নিহত ২ বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্বকাপ ২০২৬ গ্রুপ ‘জে’ তে থাকা দলগুলোর চূড়ান্ত স্কোয়াড কামারখন্দে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় নোংরা পরিবেশে ফ্যাক্টরিতে পণ্য তৈরি ৬০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে বিশ্বকাপের উন্মাদনায় জার্সি বাজারে জোয়ার, বিক্রির শীর্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল সরকারি নির্দেশনা অমান্য: ভূঞাপুরে ৭ দোকান মালিককে জরিমানা সড়কে খড় শুকাতে দিলেই জরিমানা ! দামুড়হুদায় বাঁশের সাকোঁ ওপর নির্ভর ঝুঁকি নিয়ে চলাচল চরম দুর্ভোগ

চুয়াডাঙ্গায় নোংরা পরিবেশে ফ্যাক্টরিতে পণ্য তৈরি ৬০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৮ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি সামগ্রী তৈরি এবং শিল্পে ব্যবহৃত লবণ ব্যবহারের অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেসার্স টি জে ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজার এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

 

অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য তথ্য না থাকা, আয়োডিনবিহীন শিল্পে ব্যবহৃত লবণ ব্যবহার এবং অপরিচ্ছন্ন জায়গায় বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণ করার কারণে তারিকুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স টি জে ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

 

এছাড়া তদারকিকালে সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বা শিশু খাদ্য বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের সচেতন ও নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম

 

অভিযান শেষে মানসম্মত খাবার তৈরির জন্য নির্দেশনা দেয়া হয়। এ সময় ব্যবসা পরিচালনায় অসদুপায় অবলম্বনের বিষয়ে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের দলটি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com