1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠানের নামকরণ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা ভুইয়াগাঁতী ইউনিয়ন:মানুষের প্রাণের দাবি,বললেন এমপি ভিপি আয়নুল হক  খড়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে মোটরসাইকেল, নিহত ২ বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্বকাপ ২০২৬ গ্রুপ ‘জে’ তে থাকা দলগুলোর চূড়ান্ত স্কোয়াড কামারখন্দে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় নোংরা পরিবেশে ফ্যাক্টরিতে পণ্য তৈরি ৬০ হাজার টাকা জরিমানা নাসিরনগরে বিশ্বকাপের উন্মাদনায় জার্সি বাজারে জোয়ার, বিক্রির শীর্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল সরকারি নির্দেশনা অমান্য: ভূঞাপুরে ৭ দোকান মালিককে জরিমানা

রায়গঞ্জে ঝড়ে পড়া গাছে  পথচারীদের চরম ভোগান্তি

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৮ Time View

 

নিজস্ব প্রতিনিধি 

 

 

ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়ে আছে বিশাল আকৃতির এক গাছ। কয়েক দিন পার হয়ে গেলেও তা অপসারণের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ফলে রায়গঞ্জ- ধানগড়া-সিরাজগঞ্জ সড়কের বৈকন্ঠপুর এলাকায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সামনেই পবিত্র ঈদুল আযহা। ঘরমুখী মানুষ ও কোরবানির পশুবাহী যানবাহনের চাপ বাড়ায় এই এক গাছের কারণেই সড়কটিতে এখন সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ভোগান্তির শিকার সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন— “কে সরাবে এই গাছ?”

 

সরেজমিনে বৈকন্ঠপুর এলাকায় গিয়ে দেখা যায়, দিন কয়েক আগের রাতে কালবৈশাখী ঝড়ে সড়কের পাশের একটি বিশাল আকৃতির গাছ উপড়ে একদম রাস্তার ওপর পড়ে রয়েছে। বিশাল এই গাছটির কারণে সড়কের একপাশের পুরো অংশই বন্ধ হয়ে গেছে। ফলে দুই লেনের এই ব্যস্ততম সড়কে এখন এক লেনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গাড়ি। দূরপাল্লার বাস, ট্রাক থেকে শুরু করে স্থানীয় সিএনজি, অটোরিকশা পার হতে গিয়ে প্রতিনিয়ত মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে। রাতের আঁধারে এই স্থানটি যেন একেকটি “মরণফাঁদে” পরিণত হচ্ছে।

 

 

এই মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন রুটের পশুবাহী ট্রাক এবং ঘরমুখী মানুষের যাতায়াত শুরু হয়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ কয়েক গুণ বেশি

বৃদ্ধি পেয়েছে। এমন সময়ে রাস্তার মাঝে এই প্রতিবন্ধকতার কারণে বৈকন্ঠপুর এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। সিএনজি চালিত অটোরিকশা  চালক আব্দুল খালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমনিতেই ঈদের সময় রাস্তায় গাড়ির চাপ থাকে। তার ওপর রাস্তার মাঝখানে এই বিশাল গাছ। পাশ কাটাতে গিয়ে  জ্যামে আটকে থাকতে হচ্ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।” দায়িত্ব এড়ানোর চাদর, প্রশ্ন— গাছ সরাবে কে?

 

গাছটি পড়ে থাকার এতদিন পরও কেন তা সরানো হলো না— এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গেছে সংশ্লিষ্ট দপ্তরগুলোর চরম উদাসীনতা ও সমন্বয়হীনতা। স্থানীয়দের অভিযোগ, গাছটি সরকারি হওয়ায় সাধারণ মানুষ অপসারণের  সাহস পাচ্ছে না। অথচ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কিংবা বন বিভাগ— কোনো পক্ষই রাস্তা পরিষ্কার করার কোনো উদ্যোগ নেয়নি।

 

সাধারণত সড়ক ও জনপথ বিভাগের রাস্তায় গাছ পড়লে তা দ্রুত অপসারণের দায়িত্ব তাদের। তবে অনেক সময় গাছের মালিকানা বন বিভাগের হওয়ায় আইনি জটিলতা বা নিলামের অজুহাতে গাছ সরাতে দেরি করা হয়। কিন্তু ঈদের এই জরুরি মুহূর্তে প্রশাসনের এমন “উদাসীনতা” কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভুক্তভোগীরা। অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি বৈকন্ঠপুর এলাকার বাসিন্দা এবং সাধারণ পথচারীদের দাবি, ঈদের আনন্দ যেন এই অব্যবস্থাপনার কারণে বিষাদে পরিণত না হয়।

 

আমলাতান্ত্রিক জটিলতা কিংবা দায়িত্ব ঠেলাঠেলির উর্ধ্বে উঠে, ঈদুল আযহার যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে জরুরি ভিত্তিতে গাছটি অপসারণ করা প্রয়োজন। সামাজিক-বন বিভাগ রায়গঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান শহীদুজ্জামান বলেন, উপরে পড়া গাছটি জেলা পরিষদের। তাদেরকে এই ব্যবস্থা নিতে হবে।

বন বিভাগের সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজিয়া পারভিন মিষ্টির মুঠোফোনে যোগাযোগ করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ এর নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান ফারহান সুমেল বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব শীঘ্রই গাছটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com