1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্কুলছাত্রীদের শনাক্ত করেছে পুলিশ বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে গুলির পর আহত অবস্থায় বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ বিএসএফ স্বামী নেই,তিন সন্তানের মুখে হাসি ফোটাতে নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ রংপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কবি-লেখক মিলনমেলা আলট্রাসনোগ্রামে দেখা গেল যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী বহুরূপী দল আছে একটা, আর মাটির নিচে চলে গেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩

রায়গঞ্জে গণশৌচাগারটি বন্ধ থাকায় বিপাকে ব্যবসায়ী ও পথচারীরা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ২১৪ Time View
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজার গণ-শৌচাগারটি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও পথচারীরা। জানা যায়, সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে অচলাবস্থায় পড়ে আছে। চারিদিকে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধময় পরিবেশে অতিষ্ঠ হয়ে পড়েছে বাজার ব্যবসায়ী ও পথচারীরা। চারিদেকে ছড়ানো- ছিটানো পঁচা ও নোংরা আবর্জনায় স্তুপ, মাছের পঁচা পানি, প্রসাব আর আবর্জনায় গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ ও আশপাশের এলাকা। আর এসব খাবার নিয়ে কুকুর কুকুরের মধ্যে চলে দিনভর ঝগড়া আর মারামারি। এমন নোংরা ও দুর্গন্ধময় অস্বাস্হ্যকর পরিবেশে ব্যবসা করতে গিয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে বাজারের ব্যবসায়ীরা।বেশ কিছুদিন ধরে জরাজীর্ন অবস্হায় রয়েছে গণ-শৌচাগারের ভবনটি। জরাজীর্ন ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। গণ-শৌচাগারের ভবনটির চারিদিকে ময়লা-আবর্জনায় ভরে গেছে। দূষিত বাতাস আর দুর্গন্ধময় পরিবেশে অতিষ্ঠ হয়ে উঠেছে বাজারের স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের জনসাধারণ। উপজেলার হাটপাঙ্গাসী বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধময় পরিবেশের কারনে গণ-শৌচাগারটি ব্যবহার করতে পারছিনা। ভিতরে গেলেই গন্ধের কারনে দম বন্ধ হয়ে যায়। এখানকার নোংরা পরিবেশের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন অত্র বাজারের দোকান সাধারণ মানুষ ও দোকান ব্যবসায়ীরা। বর্তমানে গণশৌচাগারটি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও পথচারীরা। এমতাবস্থায় উক্ত গণশৌচাগারটি সংস্কার করার জন্য উপজেলার ৮ নম্বর পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম নান্নু তথা সংশ্লিস্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র বাজার ব্যবসায়ী ও পথচারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com