1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈশ্বরগঞ্জে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন, ছেলের ৬ মাসের কারাদণ্ড “রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন” সভাপতি হানিফ, সাধারণ সম্পাদক জুবায়ের ও সাংগঠনিক ফরিদুল নির্বাচত রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রায়গঞ্জে ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে এক ভোটে জয় জুবায়েরের রায়গঞ্জে ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের, সংগঠনিকে ফরিদুল নির্বাচিত  ইবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা অভিযোগ নিয়ে পুলিশে গিয়ে বিপাকে উরফি জাভেদ নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে অনলাইন ডেস্ক  চোখের অঞ্জনি কী, কেন বারবার হয়? ঢাকা-টোকিও যৌথ বিবৃতি বাংলাদেশে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের ঘোষণা

রায়গঞ্জে ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে এক ভোটে জয় জুবায়েরের

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

 

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মাত্র এক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন মো. ওমর ফারুক খান জুবায়ের। একই নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ৫১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা ও সাবেক অধ্যক্ষ মো. আব্দুল মোত্তালেব শেখ।

 

নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে মো. আবু হানিফ খান ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের মো. আইয়ুব আলী মন্ডল পেয়েছেন ২০ ভোট।

 

সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে মো. ওমর ফারুক খান জুবায়ের ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইট প্রতীকের মো. রফিকুল ইসলাম পেয়েছেন ২৫ ভোট। ফলে মাত্র এক ভোটের ব্যবধানে এ পদে জয়-পরাজয় নির্ধারিত হয়।

 

অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে মো. ফরিদুল ইসলাম ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী চিমনি প্রতীকের মো. ইমরান হোসেন পেয়েছেন ২৪ ভোট।

 

এ ছাড়া সহসভাপতি পদে মো. আব্দুল হালিম খান এবং অর্থ সম্পাদক পদে মো. রবিউল আলম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে ইটভাটা মালিকদের সরব উপস্থিতি দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোট গণনা সম্পন্ন হয়।

 

এর আগে সকালে ভোট কার্যক্রম পরিদর্শন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। এ সময় থানা-পুলিশের সদস্য, স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com