1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচি

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২০৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবী) শিক্ষার্থীরা।

বুধবার (২৯ জানুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে মানববন্ধন থেকে এ ঘোষণা দেন তারা।

মানববন্ধনে রবীর সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রায়হান উদ্দিন বলেন, স্থায়ী ক্যাম্পাস আমাদের ন্যায্য দাবি। এরই মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পটির ডিপিপি অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৩০ জানুয়ারি মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ে যেতে হবে। তা না হলে আগামী ২ ফেব্রুয়ারি সচিবালয়ে অবস্থান কর্মসূচির, প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপিসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাকারিয়া, বাংলা বিভাগ প্রথম সেমিস্টারের মিরাজ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আম্মার প্রমুখ। বিকেলে ক্যাম্পাস নির্মাণের বিষয়ে জনমত সৃষ্টিতে শাহজাদপুরের সর্বস্তরের মানুষের সঙ্গে গণসংযোগ করেন শিক্ষার্থীরা।

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে ১০ দিন ধরে বিক্ষোভ, মানববন্ধন, মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে শাহজাদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এসএম হাসান তালুকদার বলেন, আমরা শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের ৯ হাজার ২০০ কোটি টাকার প্রজেক্ট ছিল সেটা কমিয়ে ৬০০ কোটিতে এনেছি। আমি ইউজিসিকে বলেছি, হয় টাকা দেন নইলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন। আমরা প্রকল্প তৈরি করে পাঠিয়েছি। এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্ল্যানিং কমিশনে যাবে, সেখান থেকে একনেকে পাশ হবে এরপর অর্থ মন্ত্রণালয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com