1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

রংপুর বিভাগের ৮ জেলায় ১ লাখ ৮২ হাজার ৪১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৯৬ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:

সারাদেশের সঙ্গে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলায় ১০ এপ্রিল (বৃহস্পতিবার) এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চলতি বছর ১ লাখ ৮২ হাজার ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে, যা গত বছরের তুলনায় ১ হাজার ১০২ জন বেশি।দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ৩০৮ জন। চলতি বছর ১ হাজার ১০২ জন পরীক্ষার্থী বেড়েছে।দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী জানান, ২৮০টি পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ৭৬৭টি বিদ্যালয়ের ১ লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। গত বছরের তুলনায় এ বছর ছেলে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩৭২ জন, যা ৯২ হাজার ৬৭০ জনে দাঁড়িয়েছে। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৭৩০ জন, বর্তমানে ৮৯ হাজার ৭৪০ জন।বিজ্ঞান বিভাগ থেকে ৯৭ হাজার ৯০৮ জন, মানবিক বিভাগ থেকে ৮২ হাজার ৩৮৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় পরীক্ষায় অংশগ্রহণ করবে।এ বছর এসএসসি পরীক্ষাকে শান্তিপূর্ণ এবং ত্রুটিমুক্তভাবে অনুষ্ঠিত করার জন্য একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া, বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, যারা পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com