1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা আওয়ামী লীগের দেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় ১ শিশুর মৃত্যু  রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ রাজবাড়ীর পাংশায় গোখরার ছোবল খেয়ে জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে কৃষক সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

রংপুরে মামলা বাণিজ্য রুখতে বিচারক ও পুলিশের সাথে বৈঠক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২১৯ Time View

 

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

রংপুরে মামলা বাণিজ্য রুখতে বিচারক ও পুলিশের সাথে বৈঠক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে পুলিশ ও বিচারকদের সাথে তারা বৈঠ করেন।

এরপর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংবাদ সম্মেলনে করে মামলার ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি বন্ধ না হলে তাদের মুখোশ উন্মোচনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন, সমন্বয়ক শাহরিয়ার সোহাগ, ইমরান আহমেদ, মোতাওয়াক্কীল বিল্লাহ শাহ ফকির ও প্যানেল আইনজীবি রোকনুজ্জামান রোকন।

বক্তারা বলেন, ৫ আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত-নিহতের পরিবারের সদস্যদের মাধ্যমে থানা-আদালতে মামলা হচ্ছে। মামলায় দুই থেকে চার শতাধিক ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে। অনেক চায়ের দোকানদার, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মামলার আসামী করা হয়েছে। মামলার বাদী অধিকাংশ আসামীকেই চিনছেন না। আমরা মামলার নথি পর্যালোচনা করে দেখতে পাই আসামীদের অধিকাংশ এ মামলার সাথে সম্পৃক্ত ছিল না।

মূলত ব্যক্তিগত আক্রোশ ও মামলা বাণিজ্যের জন্য এমনটি হচ্ছে। আমরা মেট্রোপলিটন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পুলিশের সাথে কথা বলেছি। মামলার ভয় দেখিয়ে কেউ ফোন করে কিংবা দেখা করে অর্থ চাইলে তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করতে হবে। রংপুর জজকোর্টের ৮ সদস্যের আইনজীবি প্যানেল আইনজীবি হয়রানির শিকার মানুষদের জন্য বিনামূল্যে আইনগত সেবা দিচ্ছে।

ভুক্তভোগীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও প্যানেল আইনজীবির স্মরণাপন্ন হতে পারেন। তারা আরও বলেন, দ্বিতীয়বারের মত সংবাদ সম্মেলন করে মামলা বাণিজ্য বন্ধের আহ্বান জানালাম। আমাদের কাছে তথ্য ও প্রমাণ রয়েছে। এরপরেও এটি বন্ধ না হলে জনসম্মুখে চাঁদাবাজদের মুখোশ উন্মোচন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com