1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে পেট্রোল-ডিজেল বিক্রি, জরিমানা শুক্রবার থেকে বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শাহজাদপুরে যমুনা তীর রক্ষা বাঁধে তালবীজ বপন, উদ্বোধন করলেন ইউএনও যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ সিরাজগঞ্জে বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন কুঁড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন পাভেল নেত্রকোনায় ব্রিটিশ রাষ্ট্রনায়ক নলিনীরঞ্জনের বাড়ির স্মৃতি বিলীনের পথে কামারখন্দে ২৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নাটোরে সার মজুতের দায়ে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন

যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

 

মেহেদী হাসান রিপন, যশোর প্রতিনিধি

 

খাদ্যের মোড়কে সঠিক ঠিকানা নেই, ভেতরে প্রস্তুত হচ্ছে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কেমিক্যালযুক্ত সয়াবিন বড়ি। এমন অপরাধে যশোর শহরের বকচর হুসতলা এলাকার ‘ইমরান ফুডস প্রোডাক্টস’ নামের এক ভেজাল খাদ্য উৎপাদক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় এই আভিযানিক কার্যক্রম পরিচালনা করে।

ঘটনাস্থলে দেখা যায়, কায়ছার আলীর মালিকানাধীন কারখানাটিতে চরম নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি হচ্ছিল। সয়াবিন বড়ির স্থায়িত্ব ও রঙ বদলাতে ব্যবহার করা হচ্ছিল ‘সাল্টু’ নামের অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাসায়নিক।

 

শুধু তাই নয়, অনৈতিকভাবে পণ্যের ওজন বাড়িয়ে বাড়তি মুনাফা লুটতে সয়াবিনের ভুষি ও ভুট্টার গুঁড়া মিশিয়ে বাজারজাত করা হচ্ছিল। আইনি ঝামেলা এড়াতে দীর্ঘদিন ধরে ভুয়া ও অস্পষ্ট ঠিকানাযুক্ত প্যাকেটে এসব নিম্নমানের পণ্য বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি।

 

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর দুটি ধারায় দোষী সাব্যস্ত করে মালিকপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ নগদ আদায় করে অভিযানকারী দল।

 

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা, সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, জনস্বাস্থ্যে বিপর্যয় ঘটায় এমন যেকোনো ভেজাল কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সঠিক মান ও সঠিক তথ্য নিশ্চিত না করে ব্যবসা চালালে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 

উক্ত অভিযানে ক্যাব (CAB)-এর স্থানীয় প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে পুরো জেলাজুড়ে এ ধরনের ঝটিকা অভিযান চালু থাকবে বলে অধিদপ্তর জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com