1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা ঘোড়াঘাটে ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিকদের নতুন সংগঠনের যাত্রা শুরু যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ 

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১,আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৩৩২ Time View

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ঈদের নামাজ শেষে ফরিদপুরের সালথা উপজেলা থেকে মোটরসাইকেলযোগে নড়াইলে ঘুরতে যান তিন বন্ধু। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নড়াইল থেকে ফেরার পথে বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় কালনা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা জান মো. আলসাহাব মাতুব্বর (২২) নামে এক কলেজ শিক্ষার্থী। এতে ঈদের আনন্দ শোকে পরিণত হয়েছে তাঁর পরিবারে। 

এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের সাথে থাকা অপর দুই বন্ধুও। তাদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মুসতাক (২০) নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। 

নিহত আলসাহাব সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামের আসাদুজ্জামান মাতুব্বরের ছেলে। তিনি নগরকান্দা সরকারি কলেজের ইন্টার ফাস্ট ইয়ারের শিক্ষার্থী। গুরুতর আহত মুসতাক পাশের মাঝারদিয়া গ্রামের ইতালি প্রবাসী রাজ্জাক সরদারের ছেলে। নিহতের পরিবারের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। তবে অপর আহত একজনের নাম-পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে নিহতের প্রতিবেশী মোকাদ্দেস হুসাইন বলেন, ঈদের নামাজ শেষে আলসাহাব তাঁর দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে নড়াইলে ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আলসাহাব ঘটনাস্থলেই মারা যান। অপর দুই বন্ধও গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে মুসতাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি আরও বলেন,  কলেজে পড়ুয়া সন্তানকে হারিয়ে দিশেহারা আলসাহাবের পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com