1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রংপুর কোতোয়ালি থানার ভিতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ১১ পুলিশ সদস্য বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে নেশাজাতীয় সিরাফ উদ্ধার, আটক ২ মাদকমুক্ত সমাজ গঠনে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রহ্মগাছায় প্রজেক্টর বিতরণ “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন” স্লোগানে রায়গঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা পোরশায় বিজ্ঞান ও উদ্ভাবন মেলায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দিলেন এমপি মোস্তাফিজুর রহমান কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক মান্দায় হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মান্দায় স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ ডাউন

মান্দায় স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৮ Time View

 

পলাশ চন্দ্র সরকার মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

 

নওগাঁর মান্দা উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা’ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা তাঁদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ঘটানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা প্রযুক্তি, পরিবেশ, কৃষি ও সামাজিক সমস্যার সমাধানভিত্তিক বিভিন্ন প্রকল্প তুলে ধরেন।

অনুষ্ঠানটি এডুকেশন ইঞ্জিনিয়ারিং সাপোর্ট স্কিম (ইইএসএস), এএসইডিপি’র উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকার সহযোগিতায় বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল লতিফ, বিএনপিনেতা নুর বকস মণ্ডল, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com