1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রংপুর কোতোয়ালি থানার ভিতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ১১ পুলিশ সদস্য বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে নেশাজাতীয় সিরাফ উদ্ধার, আটক ২ মাদকমুক্ত সমাজ গঠনে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রহ্মগাছায় প্রজেক্টর বিতরণ “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন” স্লোগানে রায়গঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা পোরশায় বিজ্ঞান ও উদ্ভাবন মেলায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দিলেন এমপি মোস্তাফিজুর রহমান কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক মান্দায় হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মান্দায় স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ ডাউন

মাদকমুক্ত সমাজ গঠনে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রহ্মগাছায় প্রজেক্টর বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৫ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে এবং তরুণদের খেলাধুলামুখী করতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯ নম্বর ব্রহ্মগাছা ইউনিয়নে প্রজেক্টর বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

 

চেয়ারম্যান পদপ্রার্থী মো. ওমর ফারুক খান জুবায়েরের উদ্যোগে সম্প্রতি ইউনিয়নের রান্ডিলা, বাশুড়িয়া, ভাহাড়িয়া ও হাসিলসহ বিভিন্ন এলাকায় মোট পাঁচটি প্রজেক্টর বিতরণ করা হয়।

 

 

স্থানীয়দের মতে, ‘মাদকের বিকল্প খেলাধুলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেওয়া এ উদ্যোগের লক্ষ্য হলো তরুণ সমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা এবং মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলসহ বিভিন্ন জনপ্রিয় খেলা একসঙ্গে উপভোগের সুযোগ তৈরি হওয়ায় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

 

 

প্রজেক্টর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় যুবকেরা। তাদের ভাষ্য, এই উদ্যোগ শুধু বিনোদনের নতুন দ্বারই উন্মোচন করেনি, বরং পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধনও জোরদার করবে। পাশাপাশি তরুণরা মাদক ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার প্রেরণা পাবে।

 

 

উদ্যোক্তা মো. ওমর ফারুক খান জুবায়ের বলেন, “যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা, সচেতনতা এবং ইতিবাচক সামাজিক কার্যক্রমের বিকল্প নেই। তরুণদের জন্য সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতেই আমরা এ উদ্যোগ নিয়েছি।”

 

 

এলাকাবাসীর প্রত্যাশা, এমন জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে উঠবে এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com