1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে কমিউনিটি পুলিশিং উঠান বৈঠক, মাদক-সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতার আহ্বান সিরাজগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানের দেড় লাখ টাকা জরিমানা রায়গঞ্জে ক্ষতিকর রং মিশিয়ে চিপস উৎপাদনের অভিযোগে জরিমানা  তাড়াশ বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ড্রাম ড্রাম চুলাই মদ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ Time View

দৃশ্যপট ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযানে ড্রামভর্তি বিপুল চুলাই মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে প্রায় ১৫ হাজার লিটার চুলাই মদ ধ্বংস করা হয় এবং ছয়জনকে আটক করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার ঠাকুরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর মৌচাক ক্যাম্পের ক্যাপ্টেন আরমান। এ সময় বিজিবি, কালিয়াকৈর থানা পুলিশ ও মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। যৌথবাহিনীর সদস্যরা মাটি খুঁড়ে একে একে উদ্ধার করেন ড্রাম ভর্তি চুলাই মদ। পরে স্থানীয় জনসম্মুখে ওই মদ ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঠাকুরপাড়া গ্রামের কিছু ব্যক্তি বসতবাড়ি, পুকুরপাড় ও বাগানের মাটির নিচে গোপনে চুলাই মদ তৈরি করে আসছিল। প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘ সময় ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তারা। স্থানীয়রা জানান, এসব অবৈধ মদের কারণে এলাকার যুবসমাজ ধীরে ধীরে বিপথগামী হয়ে পড়ছিল।

এদিকে অভিযানের ফলে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের এমন ধারাবাহিক অভিযান চলতে থাকলে চুলাই মদের মতো মাদকব্যবসা পুরোপুরি বন্ধ হবে। অভিযান শেষে যৌথবাহিনীর সদস্যরা আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, চোলাই মদ উদ্ধারের ঘটনায় ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এসময় উদ্ধার করা বিপুল চোলাই মদ ধ্বংস করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com