1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে কমিউনিটি পুলিশিং উঠান বৈঠক, মাদক-সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতার আহ্বান সিরাজগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানের দেড় লাখ টাকা জরিমানা রায়গঞ্জে ক্ষতিকর রং মিশিয়ে চিপস উৎপাদনের অভিযোগে জরিমানা  তাড়াশ বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মহাসড়কে গাড়ী থামিয়ে ডাকাতি: র‌্যাবের হাতে আরও একজন আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০৪ Time View

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে আলোচিত ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আরও এক যুবককে আটক করেছে র্যা ব-১২ সদস্যরা। তার ৭টি ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে র্যা ব।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ আলী (২১) সদর উপজেলার খামার পাইকোশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যা ব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। এর আগে সোমবার (৬ অক্টোবর) এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে র্যা ব সদস্যরা।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রীজ এলাকায় প্রাইভেটকার থামিয়ে লুটপাট চালায় দেশীয় অস্ত্রধারী ডাকাতদল। ঘটনার সময় অপর একটি গাড়ীতে থাকা ব্যবসায়ী ফজলে রাব্বী মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেন। মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ ঘটনায় ৫ অক্টোবর (রোববার) যমুনা সেতু পশ্চিম থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রমজান আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার তিনদিন পর আমরা ভিকটিমদের খুঁজে বের করেছি। তারা একই পরিবারের সদস্য। জামালপুরের মাদারগঞ্জ থানার পূর্বচর পাকেরদহ গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম তার ছেলে, মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে রংপুর থেকে প্রাইভেটকারযোগে ফিরছিলেন। ফেরার পথে তারা যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রীজ এলাকায় পৌঁছলে ডাকাতির কবলে পড়েন তারা।

ডাকাতদের আক্রমণে জাহিদুল ইসলাম ও তার মেয়ে জান্নাতুল গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com