1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান শুরু, অপরাধে ‘জিরো টলারেন্স’: এএসপি সাইফুল ইসলাম খান রায়গঞ্জে যুবককে তুলে নিয়ে দুই ঘণ্টা আটকে রেখে মুক্তিপণ দাবি রায়গঞ্জে ঝড়ে গাছ উপড়ে পড়ে সড়ক অবরোধ ভূঞাপুরে যমুনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে নৌকার মাঝিসহ আটক ৫   শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু চুয়াডাঙ্গায় বাজারে আমের দামে ধস, চাষীদের কপালে দু’শ্চিন্তার ভাঁজ বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ চট্টগ্রামে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার অতিরিক্ত তীব্র তাপমাত্রা বৃদ্ধি হওয়ায় সাধারণ জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ  কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার

বেনাপোলে ৩ লক্ষ টাকার নেশার সিরাপসহ চোরাচালানী মালামাল আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১২ Time View

 

সেলিম রেজা তাজ, যশোর প্রতিনিধি 

 

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।

‎বুধবার (৩ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *ভারতীয় ৫০ বোতল নেশা জাতীয় সিরাপ, ১৬টি শাড়ী, ০১টি কম্বল, ০৭টি জর্দ্দা, ১০ প্যাকেট ফুসকা, ১২০টি চকলেট এবং ৩৪০টি কসমেটিক্স সামগ্রী আটক করে।

‎বিজিবি জানায়, আটককৃত মালামালের মূল্য ৩,১৯,৪০০/-(তিন লক্ষ ঊনিশ হাজার চারশত) টাকা।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com