
নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জের রায়গঞ্জে আকস্মিক ঝড়ে উপড়ে পড়েছে বিশাল গাছ। এতে ধামাইনগর ইউনিয়নের বাঁকাই তালতলা এলাকায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। সড়কের দুপাশে আটকা পড়েছে দূরপাল্লার বাসসহ অসংখ্য যানবাহন। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই তালতলা এলাকা। ঝড়ের তীব্রতায় সড়কের পাশে থাকা একটি বড় গাছ উপড়ে সরাসরি মূল রাস্তার ওপর আছড়ে পড়ে।
গাছটি রাস্তার ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় মুহূর্তের মধ্যেই ওই সড়কের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
হঠাৎ করেই ঝড় শুরু হলো, আর চোখের সামনে গাছটা উপড়ে পড়লো। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচা গেছে, কিন্তু রাস্তা পুরো ব্লক।
রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুপাশে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। আটকা পড়েছে সাধারণ যাত্রী, পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবার যানবাহন। বিশেষ করে এই তীব্র গরমে বাসের ভেতর আটকে থাকা শিশু ও বৃদ্ধদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
স্থানীয় ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে গাছটি দ্রুত কেটে রাস্তা সচল করার চেষ্টা চালানো হচ্ছে। তবে গাছটি বিশাল হওয়ায় পুরোপুরি সড়ক পরিষ্কার করতে কিছুটা সময় লাগতে পারে বলে জানান।
দ্রুততম সময়ের মধ্যে ফায়ার সার্ভিস বা গাছ কাটার দল এসে রাস্তাটি পরিষ্কার করবে এবং জনদুর্ভোগ কমবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় ও ভুক্তভোগী চালকদের।