1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কিলোমিটারপ্রতি কত বাড়ল বাসভাড়া সারের দাবিতে সড়কে নামলেন কুড়িগ্রামের কৃষকরা পোরশায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের সমাবেশ ও মিছিল নাচোলে গোলাবাড়ি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ি থ্রি-পিস আটক বকেয়া বেতন চাওয়ায় গৃহকর্মীকে মারধর, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্র আটক শিক্ষার্থী আজমুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ-মানববন্ধন রায়গঞ্জে পৃথক মামলায় দুই আসামিকে গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরখাস্ত সিরাজগঞ্জের সাবেক এসপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা

বাড়ছে “কালো সোনা”র চাষ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৩১ Time View

ফজলে রাব্বী,নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ

দামে ভালো ও লাভজনক হওয়ায় প্রতিবছরই নাটোরে বাড়ছে পেঁয়াজের কদমের (বীজ) চাষ। এবছর শুধু নলডাঙ্গা উপজেলাতেই পেঁয়াজ বীজের চাষ বেড়েছে ৬৫ হেক্টর জমিতে।

উপজেলা কৃষি অফিস বলছে,পেঁয়াজের দাম বেশি হওয়ায় বীজ চাষে ঝুঁকছেন চাষীরা। তুলনামূলকভাবে বীজের দাম বেশি থাকে বাজারে। গত বছর পেঁয়াজের বীজ বাজারে বিক্রি হয়েছে ২ হাজার থেকে ৩ হাজার টাকা কেজি দরে।

কৃষকরা সাইফুল ইসলামসহ অনেকে বলেন,প্রতিছর পেঁয়াজের (কদম) চাষ করি আমরা,ফলনও লাভও ভাল পাই। কিন্তু,সবচেয়ে বেশি ঝুঁকি বৈশাখ মাসে শিলাবৃষ্টি নিয়ে। শীলা বৃষ্টি হলে পেঁয়াজের কদম নষ্ট হয়ে যায়।
পেঁয়াজের কদমের বীজ আমাদের কাছে কালো সোনা হিসেবে পরিচিত। অন্য সব ফসলের চেয়ে বেশি দাম হওয়ায় আমাদের কাছে এটি সোনার মতো।

উপ-সহকারি কৃষি কর্মকতা
শরিফুল ইসলাম বলেন,পেঁয়াজের ফুলকে সবাই কদম বলে থাকে। এই কদম থেকে পেঁয়াজের বীজ হয়। গত বছর বেশ ভালো দাম পেয়েছিলেন চাষীরা। তাই এই বছর বেড়েছে পেঁয়াজ বীজের চাষ। পেঁয়াজের বীজ চাষে মৌমাছির পরাগায়ন নিয়ে নতুন চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে। নলডাঙ্গা কৃষি বিভাগ থেকে কৃষকদের সব সময় পরামর্শ প্রদান করা হচ্ছে।

নলডাঙ্গা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা,
মোঃ কিষোয়ার হোসেন বলেন,এ বছর নলডাঙ্গা উপজেলাতেই পেঁয়াজ বীজের চাষ বেড়েছে ৬৫ হেক্টর জমিতে। উপ-সহকারি কৃষি কর্মকতারাও মাঠ পর্যায়ে কৃষকদের সহযোগিতা ও পরার্মশ দিচ্ছেন। এবছরও কদমের ভাল ফলন হবে বলে আশা করা যাচ্ছে। নলডাঙ্গা উপজেলা কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com