
দৃশ্যপট, অনলাইন ডেস্ক
সময় প্রবহমান। আর এই সময়ের স্রোতে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এসব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।
আজ শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।
ঘটনাবলি
১০৬৬ – ওয়েস্টমিনিস্টার অ্যাবি চালু হয়।
১৫২২ – ডেনমার্কের রাজা দ্বিতীয় ক্রিস্টিয়ানের বিরুদ্ধে সুইডেনের জনগণের গণঅভ্যুত্থান শুরু হয়।
১৫৬৮ – সম্রাট আকবরের কাছে রানা উদয় সিংয়ের আত্মসমর্পণ।
১৭০৮ – নিউইয়র্কে ক্রীতদাসদের বিদ্রোহে ১১ জন নিহত।
১৭২৮ – লন্ডনে জর্জ এফ হ্যান্ডেলের অপেরা প্রদর্শনী হয়।
১৮১৩ – তৎকালীন ইউরোপের দুই বড় শক্তি প্রুশিয়া ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক এবং সামরিক জোট গঠিত হয়।
১৮২০ – চতুর্থ জর্জ ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৮২৭ – আমেরিকায় প্রথম বাণিজ্যিক রেলপথ চালু হয়।
১৮৭৭ – তুরস্ক ও সার্বিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর।
১৮৮৩ – ভারতে প্রথম টেলিগ্রাফ চালু হয়।
১৯১৯ – স্বাধীন রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের অভ্যুদয়।
১৯২২ – মিশর স্বাধীনতা লাভ করে।
১৯২৪ – মার্কিন বাহিনীর হুন্ডুরাসে অবতরণ।
১৯২৮ – চন্দ্রশেখর ভেঙ্কট রামন কলকাতায় রামন এফেক্ট আবিষ্কার করেন।
১৯৪৮ – ব্রিটিশ সৈন্যদের শেষ দল ভারত ত্যাগ করে।
১৯৫১ – জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
১৯৬৮ – শ্রীমা ভারতে আন্তর্জাতিক শহর অরোভিলের উদ্বোধন করেন।
১৯৭৪ – বাংলাদেশে ১ম আদমশুমারির কাজ সম্পন্ন।
১৯৭৯ – ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী ধর্মীয় শহর কোমে ফিরে আসেন।
১৯৮২ – ঢাকার জাতীয় সংসদ ভবনের উদ্বোধন হয়।
১৯৮৪ – স্বৈরশাসনবিরোধী আন্দোলনে পুলিশের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেলিম ও দেলোয়ার শহীদ হন।
১৯৮৮ – ইরাকের আগ্রাসী সাদ্দামের সেনারা ইরানের মুজাহিদদের হাতে বিভিন্ন রণাঙ্গনে উপর্যুপরি পরাজয়ে দিশাহারা হয়ে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরের আবাসিক এলাকায় চতুর্থ পর্যায়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
১৯৯১ – তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র জর্জ বুশ ইরাকের বিরুদ্ধে ৪০ দিনের যুদ্ধের পর যুদ্ধ-বিরতি ঘোষণা করেন।
২০১৩ – দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রদান করে আন্তর্জাতিক আপরাধ ট্রাইবুনাল।
জন্ম
১২৬১ – নরওয়ের রানি মার্গারেট।
১৮৪৪ – বিখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ।
১৯২৩ – অরবিন্দ বিশ্বাস, ভারতীয় বাঙালি রবীন্দ্র সংগীতশিল্পী।
১৯৩১ – এ বি এম মূসা, প্রখ্যাত সাংবাদিক।
১৯৩৬ – সঞ্জীব চট্টোপাধ্যায়, রম্যরচনার জন্য খ্যাত জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার ও প্রাবন্ধিক।
১৯৫০ – আজম খান, জনপ্রিয় বাংলাদেশি গায়ক।
১৯৫৭ – বোরহান উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক
মৃত্যু
১৩২৬ – অস্ট্রিয়ার ডিউক প্রথম লিওপল্ড।
১৭১২ – প্রথম বাহাদুর শাহ।
১৮৯০ – রাশিয়ার জগদ্বিখ্যাত সুরকার আরেকজান্ডার বরোদিন।
১৯১৬ – মার্কিন কথাসাহিত্যিক হেনরি জেমস।
১৯২১ – স্যার রাসবিহারী ঘোষ ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী, সমাজকর্মী এবং লোকহিতৈষী।
১৯৩৬ – ভারতের স্বাধীনতা সমগ্রামের এক বিপ্লবী ও প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পত্নী কমলা নেহেরু।
১৯৬৩ – স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ও খ্যাতনামা আইনজীবী ড. রাজেন্দ্র প্রসাদ প্রয়াত হন।
১৯৭০ – সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।
২০১৯ – বাংলাদেশি সাংবাদিক ও পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর এই দিনে মারা যান।
সূত্রঃ কালবেলা।