1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ মান্দায় জুলাই শহীদ দিবস পালিত নলছিটিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

সলঙ্গায় আগুনে ভস্মীভূত দোকান, দিশেহারা ব্যবসায়ী: ক্ষতি প্রায় ৩৪ লাখ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ Time View

 

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের সলঙ্গায় গভীর রাতে এক ব্যবসা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৩৪ লাখ টাকার মলামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় সর্বস্বান্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

 

 

ঘটনাটি ঘটেছে,গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সলঙ্গা বাজারের নতুন ব্রিজের পূর্ব পাশে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন রঞ্জু (৪৬), তিনি চর গোজা গ্রামের মৃত ওমর আলী মণ্ডলের ছেলে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়,আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে “মেসার্স আলমগীর ট্রেডার্স” নামে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার প্রতিষ্ঠানে রড,সিমেন্ট,প্লাস্টিক দরজা,স্যানিটারি ও পাইপ ফিটিংস, কনস্ট্রাকশন কেমিক্যালসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ক্রয়-বিক্রয় করা হতো। রমজান মাস উপলক্ষ্যে প্রতিদিনের মত দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান।রাত সাড়ে ১২টার দিকে ঘর মালিকের ভাতিজা সাব্বির হোসেন ফোন করে জানায়,তার দোকান আকর্ষ্মিক আগুন লেগেছে। গভীর রাতে আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন এবং নিজেরাই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান।রাতেই উল্লাপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে ততক্ষণে দোকানের প্রায় সব মালামাল পুড়ে যায়।

 

 

ব্যবসায়ী আলমগীর জানান,আগুনে পুড়ে যাওয়া মালামালের মধ্যে ছিল, ৫০০ বস্তা সিমেন্ট, ২৬ টন রড, প্লাস্টিকের দরজা, স্যানিটারি ও পাইপের যন্ত্রাংশ, কনস্ট্রাকশন কেমিক্যালসহ অন্যান্য সামগ্রী।সব মিলিয়ে প্রায় ৩৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। এ ঘটনায় আলমগীর হোসেন গতকাল শনিবার বিকেলে সলঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।সলঙ্গা থানার জিডি নং ১২৩৭।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com