1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
র‌্যাব-১২ অভিযানে উদ্ধার ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা; ৫১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলেই সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় জানাল বিএনপি শুক্রবার রাতে প্রথম হজ ফ্লাইট খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ,ধানক্ষেতে মিলল মরদেহ প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেলো না ৫ বছরের শিশু, কুপিয়ে হত্যার অভিযোগ রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ,প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত রায়গঞ্জে খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভজন দেব দীর্ঘ দিন বিদ্যালয়ে অনুপস্থিত

ফটিকছড়িতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে  বিনাশ্রম কারাদণ্ড

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৬৫৭ Time View
ফটিকছড়ি প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়িতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটকের পর প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকাল ১০ টায়  (৯ এপ্রিল) ধর্মপুর আজাদী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোজাম্মেল হক চৌধুরী এ অভিযান পরিচালনা করে চার (৪) জন কিশোর গ্যাং কে  কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি  থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নামেন ইউএনও। এ সময় বাজারের অলিগলি এবং দোকানের সামনে উশৃঙ্খল আচরণ এবং বিভিন্ন উপদ্রব সৃষ্টি করার দায়ে তাদের আটক করা হয়।
পরে ১৮৬০ এর ২৯১ ধারায় দোষ স্বীকার করায় মোঃ আশরাফ (১৭),   মোঃ তাজিম উদ্দিন (১৮),   মোঃ মোশারফ উদ্দিন (১৮),   মোঃ রিফাত (১৮)    কে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
ইউএনও আরো বলেন কারাদণ্ডে দণ্ডিত চার (৪) জনের মধ্যে  (৩) জন লেলাং ইউনিয়নের এক (১) জন ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, উপদ্রব সৃষ্টি করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় দোষ স্বীকার করায় ৪ জনকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতে সব সময় অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com