1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্কুলছাত্রীদের শনাক্ত করেছে পুলিশ বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে গুলির পর আহত অবস্থায় বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ বিএসএফ স্বামী নেই,তিন সন্তানের মুখে হাসি ফোটাতে নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ রংপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কবি-লেখক মিলনমেলা আলট্রাসনোগ্রামে দেখা গেল যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী বহুরূপী দল আছে একটা, আর মাটির নিচে চলে গেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩

নওগাঁর রাণীনগরে রক্তদহ বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবে প্রাণ গেল তাদের; আহত-২

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৪১২ Time View

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে রক্তদহ বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন দুই জন। নিহতদের মধ্যে একজন শিশু ও একজন কিশোর। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রক্তদহ বিলে দুটি নৌকায় করে ঘুরতে গিয়ে এ ঘটনাটি ঘটে।
 
নিহতরা হলেন, উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের এমদাদুলের মেয়ে তামান্না (১২) ও নওগাঁ সদর উপজেলার ভোঁপাড়া চন্ডিপুর গ্রামের হেলালের ছেলে রিফাত (১৭)। আর আহত উত্তর রাজাপুর গ্রামের মিদুল (২৬) ও পাশর্^বর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার দমদমা গ্রামের দুলালী (৩৫)। আহত দুইজন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের কাজিম মন্ডলের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে তাদের আত্মীয়-স্বজন বেড়াতে আসেন। এরপর রবিবার সকালে বিভিন্ন বয়সী ১৩ জন মিলে ছোট দু’টি ঠেলা নৌকা নিয়ে রক্তদহ বিলে ঘুরতে যান। দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বিলে তাদের দু’টি নৌকাই ডুবে যায় এবং নৌকায় থাকা সবাই বিলের পানিতে পড়ে যান। এ সময় বড়রা কয়েকজন সাঁতার কেটে উঠে চিৎকার শুরু করলে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে যান। এ সময় বিলের পানি থেকে শিশু তামান্না, কিশোর রিফাত, যুবক মিদুল ও নারী দুলালীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামান্না ও রিফাতকে মৃত ঘোষণা করেন। আর মিদুল ও দুলালীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা আরও জানান, নৌকায় থাকা অন্য ৯ জন সুস্থ আছেন।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমান বলেন, নৌকাডুবির ঘটনায় ৪ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুইজন মারা গেছেন। আর দুইজন হাসপাতালে ভর্তি আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com