1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা আওয়ামী লীগের দেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় ১ শিশুর মৃত্যু  রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ রাজবাড়ীর পাংশায় গোখরার ছোবল খেয়ে জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে কৃষক সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক ক্লাইমেট স্মার্ট কৃষির প্রসারে চাঁপাইনবাবগঞ্জে প্রযুক্তি মেলা উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি সিরাজগঞ্জে জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে আন্দোলনে নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জেলা জামায়াত

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৮৩ Time View

নওগাঁ প্রতিনিধি:

কোটা সংস্কারকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফার দাবিতে নিহত হয়েছিলেন নওগাঁর আত্রাইয়ের মেধাবি ছাত্র ফাহমিদ জাফর ও ব্যবসায়ী শাখিল আনোয়ার। নিহত ওই দুই পরিবারকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। রোববার ১১ আগষ্ট সকালে নিহতদের কবর জিয়ারত ও শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এরপর প্রধান অতিথি হিসাবে নিহতদের পরিবারের হাতে এক লক্ষ করে নগদ অর্থ তুলে দেন নওগাঁ জেলা জামায়াতের পূর্বাঞ্চলের আমীর মো: আব্দুর রাকিব।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাকিব বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ বিরোধী শত্রæরা দেশব্যাপী হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ করে আমাদের ভাবমুর্তি নষ্ট করার চেষ্টা করছেন। আপনারা ওই সকল দেশ বিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। হিন্দু ও অন্যান্য জাতিগোষ্ঠির জান-মাল ও ধর্মীয় স্থাপনায় শুরক্ষা দিন।
 
এসময় আত্রাই উপজেলা জামায়াতের আমীর পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা জামায়াত কর্মপরিষদ সদস্য আবু শিহাব, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যান সভাপতি আশাদুল্লাহ আল গালিব, উপজেলা জামায়াতের সদস্য ইয়াকুব আলী, জামাতের বিশা ইউপি সভাপতি মাহমুদুল হাসান শাকিলসহ পাঁচুপুর, বিশা ও শাহাগোলা ইউনিয়ন জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 
জানা যায়, উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের আবেদ আলীর ৫ সন্তানের মধ্যে মৃত শাখিল আনোয়ার ছিলেন ১ম সন্তান। তিনি ঢাকায় ব্যাবসা করতেন। তিনি গত ৫ আগষ্ট সরকার পতনের আন্দোলনে গিয়ে মারা যান। এছাড়া তারাটিয়া গ্রামের শেখ জাফরের তিন ছেলের মধ্যে মৃত ফাহমিদ ছিলেন সবার ছোট। তিনি টঙ্গী সরকারী কলেজে পড়াশোনা করতেন। তিনি গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com