1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্কুলছাত্রীদের শনাক্ত করেছে পুলিশ বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে গুলির পর আহত অবস্থায় বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ বিএসএফ স্বামী নেই,তিন সন্তানের মুখে হাসি ফোটাতে নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ রংপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কবি-লেখক মিলনমেলা আলট্রাসনোগ্রামে দেখা গেল যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী বহুরূপী দল আছে একটা, আর মাটির নিচে চলে গেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩

নওগাঁয় বিএনপির অবস্থান কর্মসূচি

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৩৬ Time View

নওগাঁ প্রতিনিধি:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে নওগাঁয় অবস্থান কর্মসূচী পালন করছে বিএনপির নেতৃবৃন্দরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার ঘটনায় বিচারের দাবিতে বুধবার ১৪ আগষ্ট দুপুরে শহরের কেডির মোড় নামক এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে জেলা বিএনপি।

এর আগে এদিন সকাল থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে যোগ দেন নেতা-কর্মীরা।

কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জৈষ্ঠ আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, যুগ্ম আহ্বায়ক রেজু শেখ, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন ও শফিউল আজম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে  শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। শেখ হাসিনার নির্দেশে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের হত্যা করেছে। এছাড়াও এই আন্দোলনে আরও অনেকের প্রাণ গেছে। তাই এই  হত্যার বিচার করতেই হবে। ইতিমধ্যে মামলা হয়েছে তার বিরুদ্ধে। কোনো ছাড় দেওয়া হবে না। বক্তারা আরও বলেন, ক্ষমতা হারানোর পর আওয়ামীলীগ আবারো ষড়যন্ত্র করছে। তারা সাম্প্রদায়িক উষ্কানি দিচ্ছে ও বিভিন্ন স্থানে হামলা করছে। বিএনপি রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com