1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা ঘোড়াঘাটে ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিকদের নতুন সংগঠনের যাত্রা শুরু যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ 

নওগাঁয় ঈদের দিনে মদপানে প্রাণ গেল তিনজনের

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২৮২ Time View

নওগাঁ প্রতিনিধি:

ঈদের দিনে নওগাঁ জেলার মান্দায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এছাড়া ঘটনার পর তাদের অপর এক বন্ধু মুক্তার হোসেন গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে মৃত তিন যুবকের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। এর আগে এদিন সন্ধ্যায় উপজেলার বিলউরাইল গ্রামের একটি মাঠে চার যুবক একসাথে মদ পান কররে। নিহত যুবকেরা হলেন, উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আক্কাস আলীর ছেলে শারিকুল ইসলাম পিন্টু (২২), পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক হোসেন (২২) ও প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নাঈমুর রহমান নিশাত (২০)।

মৃত শারিকুল ইসলাম পিন্টুর বাবা আক্কাস আলী বলেন, ‘বিকেল ৩টার দিকে আমার ছেলে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার দিকে তার মৃত্যুর খবর জানতে পারি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে বলতে পারছি না। স্থানীয় পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে বিলউরাইল গ্রামের মাঠে চার যুবক এক সঙ্গে মাদপান করে। এর কিছু পর তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আশিক নামের এক যুবক মারা যায়। অন্য দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আনন্দ কুমার জানান, হাসপাতালে নেওয়ার আগেই পিন্টু ও নিশাতের মৃত্যু হয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী মুঠোফোনে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। এরপর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া আইনগত প্রক্রিয়া চলমান আছে বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com