1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি: রুমিন ফারহানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

 

 

 

অনলাইন ডেস্ক 

 

শারদীয় দুর্গোৎসবকে সর্বজনীন আনন্দের উৎসব হিসেবে উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, গত এক মাস ধরে একটা একটা করে শাড়ি জমিয়েছি। সপ্তমী, অষ্টমী, নবমীতে এবং দশমীতে পরার জন্য। ঈদে দায়িত্ব বেশি থাকে, পূজায় ঘোরাঘুরি আর আনন্দ বেশি হয় বলে মন্তব্য করেন তিনি।

 

 

 

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

 

 

 

রুমিন ফারহানা বলেন, ‘গত একমাস ধরে একটা একটা করে শাড়ি জমিয়েছি। সপ্তমী, অষ্টমী, নবমীতে এবং দশমীতে পরার জন্য। সুতরাং এই আনন্দও কিন্তু কম না। ঈদে দায়িত্ব বেশি থাকে, পূজায় ঘোরাঘুরি আর আনন্দ বেশি হয়। সুতরাং বুঝতেই পারছেন এটা আমাদের প্রাণের উৎসব।’

 

 

তিনি বলেন, ‘আমি এসেছি আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে। আমাদের আবহমান কালের সংস্কৃতি। আমরা ঈদের আনন্দ যেমন একসাথে উপভোগ করি, পূজার আনন্দও কিন্তু কম না।’

 

 

তিনি আরও বলেন, ‘সকলের কাছে আমার অনুরোধ থাকবে। উৎসবের রংটা যেন উজ্জ্বল থেকে উজ্জ্বল হয়। এই উৎসবের রঙের মধ্যে যেন কোনো রকম কষ্টের ছাপ না পড়ে। এটা দেখবার দায়িত্ব আমাদের সকলের।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com