1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সহিংসতা নয়, ন্যায়বিচার চাই’ স্লোগানকে সামনে রেখে  আমতলীতে মানববন্ধন সিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার  রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা আমতলীতে দুর্গাপূজার কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নওগাঁর পোরশায় রিং জাল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবকের মৃত্যু  নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চান:প্রধানমন্ত্রী কামারখন্দে মাদ্রাসা ভবন উদ্বোধন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে শরীয়তপুরের ৫ ব্যবসায়ীর মৃত্যু নিরীহ আওয়ামী লীগের যেন ক্ষতি না হয়: এনায়েতুল্লাহ আব্বাসী পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি: রুমিন ফারহানা

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

বার্তা বিভাগ
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৭৬ Time View

বগুড়া ও নওগাঁ প্রতিনিধি:

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নওগাঁ ও বগুড়ায় দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার ১৫ মে ভোর ৫টার দিকে আত্রাই উপজেলার আহসানগঞ্জ পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় ও আদমদীঘি উপজেলার ছাতীয়ানগ্রাম রেলওয়ে স্টেশনের পার্শ্বে তিলেকপুরে এলাকায় পৃথক মৃত্যুর দুই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে আত্রাই রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আলমগীর হোসেন (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত আলমগীর রাজশাহীর বাগমারা উপজেলার কাঁঠালবাড়ি এলাকার আব্দুল জব্বারের ছেলে। ও একই দিন ভোর সাড়ে ৫টার দিকে তিলেকপুর স্টেশনের পাশে একই ট্রেনে কাটা পড়ে তোজাম্মেল হক বকুল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়। মৃত তাজাম্মেল হক বকুল কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নারিকেল পাড়া এলাকার আব্দুল হকের ছেলে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com