1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার

দীর্ঘ প্রায় দেড় যুগেও হয়নি রাস্তাটির সংস্কার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৬৪ Time View

নিজস্ব প্রতিনিধি:

রাস্তার মাঝখানে কাঁদার ভিতরে একটি মালভর্তি ট্রাকের চাকা। ড্রাইভার চেষ্টা করছিল ভালোভাবে উঠানোর। ব্যর্থ হয়ে নেমে গেল। অনেক চেষ্টার পর ট্রাকটি নিয়ে যেতে পারলেন ড্রাইভার। এদিকে বাসের ড্রাইভার সতর্ক তার বাসটি ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য। অপরদিকে ব্যাটারীচালিত অটোকে যেতে হচ্ছে কারো সহযোগিতা নিয়ে।

এভাবেই প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত যানবাহন। যার দুর্ভোগ পোহাচ্ছ স্থানীয় ও পথচারীরা। তবুও নজর নেই সংশ্লিষ্টদের। নওগাঁর পত্নীতলা উপজেলার মধুইল থেকে আগ্রাদ্বিগুন যাবার এলজিইডির প্রধান সড়ক এটি। অভিযোগ দীর্ঘ প্রায় দেড় যুগেও হয়নি রাস্তাটির সংস্কার।

স্থানীয়রা বলছেন, ২০০৮ সালে রাস্তাটির সর্বশেষ সংস্কার হয়েছিল। যদিও সংস্কারটি ছিলো নামমাত্র লোক দেখানো। সংস্কারের কিছুদিন পর থেকেই রাস্তাটির পিচ উঠতে শুরু করে। এরপর স্থানীয় ব্যবসায়ী, যানবাহনের চালক, পথচারী, রাজনৈতিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এই রাস্তাটির সংস্কারের দাবি জানালেও সেই দাবি দেড় যুগেও পৌঁছাইনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কান পর্যন্ত। ফলে চরম জন দুর্ভোগে পরিণত হয়েছে এলাকার মধুইল হতে আগ্রাদ্বিগুন এই রাস্তাটি। যার ফলে প্রতিনিয়তই ঘটছে একের পর এক দূর্ঘটনা। রাস্তাটি যেন মরণ ফাঁদ হিসাবে পরিচিত লাভ করেছে। এলাকাবাসীর দাবি অতিদ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের।

জানতে চাইলে পত্নীতলা উপজেলা এলজিইডি প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক মুঠোফোনে বলেন, এই মূহুর্তে আমি ও ইউএনও স্যার রাস্তার ওই জায়গাতে দাঁড়িয়ে আছি। খুব দ্রুতই রাস্তাটির কাজ বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com