1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নওগাঁর পোরশায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান তাড়াশে ১৯ মামলার কুখ্যাত গরু চোর লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার আরেকটি ব্যালন ডি’অর জিততে পারেন লিওনেল মেসি! চুয়াডাঙ্গায় ৫ দিন নিখোঁজের পর ভ্যানচালকের খণ্ডিত লাশ উদ্ধার ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ চলছে  ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের আহ্বান: নাচোলে এমপি ড. মিজানুর চুয়াডাঙ্গায় গরুবোঝাই গাড়ি উল্টে ব্যাবসায়ী নিহত  দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী ধূমপান না করেও কেন ভ্যাপে আসক্ত হচ্ছেন তরুণরা ১৯ অক্টোবর আজকের নামাজের সময়সূচি

তাড়াশে শাহী জামে মসজিদের ৬টি সিলিং ফ্যান চুরি

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১১৯ Time View

 

 

তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

 

 

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ পূর্বপাড়া শাহী জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে যেকোনো এক সময়ে সংঘবদ্ধ চোরের দল মসজিদটির ভেতরে থাকা ৬টি সিলিং ফ্যান খুলে নিয়ে কেটে পড়েছে।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতে এশার নামাজের পর মুসল্লিরা মসজিদ তালাবদ্ধ করে বাড়ি ফিরে যান। আজ ভোরে ফজরের নামাজ আদায় করতে এসে খাদেম ও মুসল্লিরা দেখতে পান মসজিদের ভেতরের সিলিং ফ্যানগুলো নেই। পরে খোঁজ নিয়ে জানা যায়, চোরের দল কৌশলে ভেতরে প্রবেশ করে ৬টি ফ্যান চুরি করে নিয়ে গেছে।

 

 

 

ধর্মীয় উপাসনালয়ে এমন চুরির ঘটনায় তীব্র ক্ষোভ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অধিবাসীরা। স্থানীয় এক মুসল্লি বলেন, “মসজিদের মতো পবিত্র জায়গায় যারা চুরি করতে পারে, তারা সামাজিক নিরাপত্তার জন্য চরম হুমকি। রাতের বেলা এলাকায় টহল জোরদার না থাকায় চোরেরা এমন সাহস পাচ্ছে। আমরা দ্রুত ফ্যানগুলো উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, “মসজিদে ফ্যান চুরির বিষয়টি আমরা জেনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com