1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্কুলছাত্রীদের শনাক্ত করেছে পুলিশ বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে গুলির পর আহত অবস্থায় বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ বিএসএফ স্বামী নেই,তিন সন্তানের মুখে হাসি ফোটাতে নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ রংপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কবি-লেখক মিলনমেলা আলট্রাসনোগ্রামে দেখা গেল যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী বহুরূপী দল আছে একটা, আর মাটির নিচে চলে গেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩

তাড়াশে রান্না ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ Time View

সাব্বির মির্জা, তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

ধানের ব্যবসায়ীর রান্না ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আলমীরাতে রাখা ৩ ভরি স্বর্ণালংকার, ও নগদ ৫ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল। 

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের ভাদাস এলাকার মো বাবুল আক্তার ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টার সময় মো বাবুল আক্তার ফকির তার ঘর তালাবদ্ধ করে স্ত্রী ছেলে ও মেয়েকে নিয়ে মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামে শশুর বাড়িতে যান। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার সময় শশুর বাড়ি থেকে নিজ বাড়িতে এসে দেখতে পারেন যে রান্না ঘারের তালা ভাঙ্গা।

ভুক্তভোগ মো বাবুল আক্তার ফকির বলেন, বাড়ির পেছনের রান্না ঘরের দরজা দিয়ে চোরের দল প্রবেশ করেছে। তারা ঘরের তিনটি দরজা ভেঙেছে। ঘরের একটি আলমিরা ভেঙে নগদ ৫ লক্ষ ২০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। ঘরের সমস্ত মালামাল তছনছ করে ফেলেছে।

স্থানীয় কাউন্সিল মো জাহাঙ্গীর আলম বলেন, এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। বাবুল আক্তার ফকির বাড়িতে না থাকায় চোরের দল এ ঘটনা ঘটিয়েছে।

এ প্রসঙ্গে, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com