1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় ক্রোকারিজের দোকান থেকে ভয়াবহ আগুন- ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার উপরে সিরাজগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে -আমিনুল হক সরকারিকরণের পথে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ, সম্মতিপত্র তুলে দিলেন এমপি ভিপি আয়নুল হক আমি না থাকলেও আন্দোলনের দাবিগুলো যেন হারিয়ে না যায়: ইলিয়াস কাঞ্চন বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ৮ জন নারী আটক রামগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু  বিচিত্র পেশা কুঁচিয়া ধরা,কুঁচিয়া শিকারেই জীবিকা নির্বাহ   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে সিরাপ-ট্যাবলেটসহ মাদক জব্দ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

তাড়াশে কৃষকের এগার লাখ টাকা মূল্যের ৭ টি গরু চুরি

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬১ Time View

তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশে কৃষক আয়নাল হকের গোয়াল ঘরের তালা ভেঙ্গে সাড়ে ১১ লাখ টাকা মূল্যের ৭টি গরু চুরি করে নিয়েছে চোরের দল। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ) গভীর রাতে উপজেলার পৌর এলাকার ভাদাশ গ্রামে এ ঘটনা ঘটে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কৃষক আয়নাল হক জানান, প্রতিদিনের মতো গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় আড়াইটার দিকে ঘুম থেকে জাগা পেয়ে গোয়াল ঘরে গিয়ে দেখেন গোয়াল থেকে চোরের দল গরু নিয়ে রাস্তায় রাখা ট্রাকে তুলছে। এ সময় আয়নাল চিৎকার করতে থাকলে চোরের দল তাঁকে গুলি করে মেরে ফেলার হুমকী দেয়া। তার চিৎকারে আশে পাশের লোকজন আসতেই ৫ টি বড় গরু সহ ২ টি ছোট বাছুর গরু চুরি করে পালিয়ে যায় । গরু গুলোর আনুমানিক মূল্য সাড়ে ১১ লাখ টাকা।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তাড়াশ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের গ্রাম পুলিশ দিয়ে এলাকা পাহারা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি পুলিশের পাহারা জোরদার করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com