1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: ১৫ পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার সলঙ্গায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক উঠান বৈঠক মনোজিৎ সরকার জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থানে পিছু হটলো বিএসএফ আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ  জাহাঙ্গীর হোসেনের স্মরণসভায় টুকু আওয়ামী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকার, আহত ৩

তথ্য আপার উঠান বৈঠকে নারীদের তথ্যপ্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করলেন ইউএনও

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১২ Time View

মো: আব্দুর রহীম মিঞা জেলা প্রতিনিধি টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি পশ্চিম পাড়া এলাকায় তথ্য আপা প্রকল্পের উদ্যোগে “তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” শীর্ষক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৬ জুন উপজেলার সিরাজকান্দি পশ্চিম পাড়া এলাকায় তথ্য আপা প্রকল্পের উদ্যোগে সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মাহবুব হাসান। তিনি নারীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জন, ডিজিটাল সেবার ব্যবহার বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, গ্রাম আদালতের উপজেলা প্রতিনিধি এবং তথ্য আপা কর্মকর্তা। বক্তারা নারীদের বিভিন্ন সরকারি সেবা গ্রহণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে নিজেদের অধিকার ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তথ্য আপা প্রকল্পের বিভিন্ন সেবা ও কার্যক্রম সম্পর্কে অবগত হন। বক্তারা নারীদের তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা গ্রহণে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।

উঠান বৈঠকটি নারীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও সমাজে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com