1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা কর্মসূচি চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্কুলছাত্রীদের শনাক্ত করেছে পুলিশ বিএনপির শোভাযাত্রা শনিবার, নেতৃত্ব দেবেন তারেক রহমান চুয়াডাঙ্গা সীমান্তে গুলির পর আহত অবস্থায় বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ বিএসএফ স্বামী নেই,তিন সন্তানের মুখে হাসি ফোটাতে নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ রংপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কবি-লেখক মিলনমেলা আলট্রাসনোগ্রামে দেখা গেল যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী বহুরূপী দল আছে একটা, আর মাটির নিচে চলে গেছে আওয়ামী লীগ: বিদ্যুৎমন্ত্রী মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩

টানা বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৭ Time View

দৃশ্যপট ডেস্ক:

৪ দিনের টানা বর্ষণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় শহরের হার্ড পয়েন্টে ২৩ সেন্টিমিটার ও কাজিপুরের মেঘাই পয়েন্টে ২৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫৫ মিটার। ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ দশমিক ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)। শুক্রবার এই পয়েন্টে যমুনার পানি বৃদ্ধি পায় ৮ সেন্টিমিটার।

অন্যদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১৩ মিটার। ২৪ ঘণ্টায় ২৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ দশমিক ৬৭ মিটার নিচ প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। শুক্রবার এ পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পায়।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকৌশলী মো. নাজমুল হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন, টানা বৃষ্টির কারণে পানি বাড়ছে। তবে এতে আতংকিত হওয়ার কিছু নেই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com