1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরীতে অস্ট্রেলিয়া দল দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা  রায়গঞ্জে শালিয়াগাড়ী-ভবানীপুর সড়কে ভয়াবহ গর্ত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত খাইরুল ইসলাম দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন!

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৯৩ Time View
শরিফুল আলম ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: 
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের দায়ের কোপে মো. আব্দুর রশিদ (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। ( ১৭ জুলাই) বুধবার  বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার মরিচারচর গ্রামের বরইকান্দি এলাকায় ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছোট ভাই মো. আব্দুল হেকিম (৪৫)। তাঁরা দুজনেই ওই এলাকার মৃত তমিজ উদ্দিন ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সহোদর দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই পারিবারিক কলহ ছিল। ওই অবস্থায় বুধবার দুপুরে আব্দুর রশিদের শাক-সবজি খেতে আব্দুল হেকিমের কয়েকটা গরু লেগে অল্প কিছু অংশ নষ্ট করে ফেলে। এরপর আব্দুর রশিদ গরুগুলোকে ধরে বাড়িতে এনে বেঁধে রাখেন। এদিকে গরু বেঁধে রাখায় ক্ষিপ্ত হন আব্দুল হেকিম। ক্ষিপ্ত হয়ে রশিদের বাড়িতে গিয়ে গালিগালাজ শুরু করেন হেকিম। এরপর দুইভায়ের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। এর এক পর্যায়ে বাড়ির উঠোনে থাকা দা দিয়ে রশিদের পেটের বা পাশের অংশে কোপ মারে হেকিম। এরপর রশিদ মাটিতে লুটিয়ে পড়লে হেকিম সেখান থেকে পালিয়ে যায়। ওই অবস্থায়প্রতিবেশীরা রশিদকে উদ্ধারকরে হাসপাতালের উদ্দেশে ব্রহ্মপুত্র নদের পার পর্যন্ত নিতেই মারা যান রশিদ। এদিকে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
এ ঘটনার পর থেকে আসামি পলাতক তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com